Logo

নালিতাবাড়ীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

profile picture
উপজেলা প্রতিনিধি
নালিতাবাড়ী, শেরপুর
১৩ এপ্রিল, ২০২৬, ১৫:০৪
নালিতাবাড়ীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
ছবি প্রতিনিধি।

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন করা হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান মেলা-২০২৬।

বিজ্ঞাপন

সোমবার (১৩ এপ্রিল) সকালে নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মশিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসাইন, ক্ষুদ্র কৃষক উন্নয়ন অফিসার সোলাইমান হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আনিসুর রহমানের সভাপতিত্ব মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রযুক্তি ও প্রকল্প সম্পর্কে বিস্তারিত অবগত হন।

এবারের মেলায় অংশগ্রহণ করেছে সরকারি নাজমুল স্মৃতি কলেজ, শহীদ আব্দুর রশিদ মহিলা কলেজ, আব্দুল হাকিম স্মৃতি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে, যা ভবিষ্যতে উন্নত ও উদ্ভাবনভিত্তিক বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD