Logo

দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সেনাবাহিনী

profile picture
উপজেলা প্রতিনিধি
দীঘিনালা, খাগড়াছড়ি
১৩ এপ্রিল, ২০২৬, ১৫:২৪
দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সেনাবাহিনী
ছবি প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ এপ্রিল ) সকাল ১০টার দিকে দীঘিনালা জোনের উদ্যোগে এবং খাগড়াছড়ি রিজিয়নের তত্ত্বাবধানে এই সহায়তা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। গত ২৭ মার্চ সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোট ৪৮ জন ব্যবসায়ীর কাছে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ক্ষতিগ্রস্তদের মধ্যে ৩৪ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে এবং ১৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। এ সহায়তা তাদের ক্ষয়ক্ষতি কিছুটা লাঘবে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ (পিএসসি)। এছাড়াও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমী, ক্যাপ্টেন শেখ সাব্বির আহমাদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল হোসেন, বোয়ালখালী বাজার কমিটির সভাপতি সুভাষ সাহা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগের সময় সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং দ্রুত ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

এ সময় অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা এড়াতে বাজার এলাকায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদার, সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD