Logo

সদরপুরে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

profile picture
উপজেলা প্রতিনিধি
সদরপুর, ফরিদপুর
১৮ এপ্রিল, ২০২৬, ১৬:২২
সদরপুরে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে এক সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৮ এপ্রিল) সদরপুর স্টেডিয়াম মাঠে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

বিজ্ঞাপন

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে সাড়াশি অভিযান অব্যাহত থাকবে। যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস এবং জেলা পুলিশ সুপার (পিপিএম) মো. নজরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান ও সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা তাদের বক্তব্যে সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বাল্যবিবাহ ও আত্মহত্যার মতো সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

অনুষ্ঠানটির আয়োজন করেন স্থানীয় সংসদ সদস্য ও ফরিদপুর জেলা পুলিশ। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রবাসী সমাজসেবক জালাল উদ্দিন রুমি।

বিজ্ঞাপন

সভাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সামাজিক অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD