Logo

মমেক ছাত্রাবাসে সংঘর্ষ: ৭ দিনের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ, ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১৮ এপ্রিল, ২০২৬, ১৬:৪৫
মমেক ছাত্রাবাসে সংঘর্ষ: ৭ দিনের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ, ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ছাত্রাবাসে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ আগামী সাত দিনের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

একই সঙ্গে শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

এদিকে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার দুই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।

সংগঠনটির যুগ্ম আহ্বায়ক নুরে এ জাওয়াত-কে সাংগঠনিক সম্পাদক পদ থেকে এবং নাফিউল ইসলাম-কে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD