Logo

মেহেরপুরে গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

profile picture
জেলা প্রতিনিধি
মেহেরপুর
২২ এপ্রিল, ২০২৬, ১২:৪৮
মেহেরপুরে গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে মেহেরপুরে অনুষ্ঠিত হয়েছে সেমিনার ও কর্মশালা।

বিজ্ঞাপন

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচি বুধবার (২২ এপ্রিল) সকালে মেহেরপুর সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল, সহযোগিতায় ছিল মেহেরপুর জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি একেএম আব্দুল হাকিম, চেয়ারম্যান, বাংলাদেশ প্রেস কাউন্সিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজ্জ্বল কুমার রায়, পুলিশ সুপার, মেহেরপুর।

সেমিনারে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের উপ-সচিব আব্দুস সবুর। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মাসুদ। তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, অপসাংবাদিকতা প্রতিরোধে সকল সাংবাদিককে পেশাগত নীতিমালা মেনে চলতে হবে।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে সংবাদ প্রচার যেমন সহজ ও দ্রুত হয়েছে, তেমনি এর সঙ্গে দায়িত্ববোধও বেড়েছে। সঠিক ও যাচাই-বাছাই করা তথ্য পরিবেশনের মাধ্যমেই গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা সুদৃঢ় করা সম্ভব।

সেমিনার ও কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। মুক্ত আলোচনায় অংশ নিয়ে তারা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং পেশাগত দক্ষতা উন্নয়নে এ ধরনের আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD