Logo

নেত্রকোণায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
৩ মে, ২০২৬, ১৫:০১
নেত্রকোণায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে যুবক নিহত
ছবি: সংগৃহীত

নেত্রকোণার দুর্গাপুরে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তি হলেন দুর্গাপুর পৌর শহরের তেরী বাজার এলাকার মৃত আব্দুল মৃধার ছেলে ওয়াহিদুল ইসলাম কেলিস মৃধা (৩২)।

আটকরা হলেন একই এলাকার মজিবুর রহমানের ছেলে নূর মোহাম্মদ (৩১), তার মা নূরুন্নাহার এবং তার ভগ্নিপতি মাজেদুল ইসলাম। পরে পুলিশ অভিযান চালিয়ে নূর মোহাম্মদের মা ও ভগ্নিপতিকে বাসা থেকে আটক করে এবং রবিবার সকালে নেত্রকোণা শহর এর মালনী এলাকা থেকে নূর মোহাম্মদকে আটক করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২ মে) মধ্যরাতে পৌর শহরের তেরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, কেলিস ও নূর মোহাম্মদ প্রতিবেশী ছিলেন। তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে রাত ১১টার দিকে নূর মোহাম্মদ ছুরি দিয়ে কেলিসের পেটে আঘাত করেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কেলিসকে উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে রাত পৌনে ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD