Logo

ময়মনসিংহে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আলোচনা সভা

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৩ মে, ২০২৬, ১৮:৩৩
ময়মনসিংহে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আলোচনা সভা
ছবি: সংগৃহীত

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে “স্বাধীন গণমাধ্যম, নতুন চ্যালেঞ্জ ও অপতথ্য: আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৩ মে) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ (জেইউএম) সভাপতি আইয়ুব আলী এবং অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মো. রুকনোজ্জামান রোকন।

বিজ্ঞাপন

স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের নেতা সাইফুল ইসলাম।

বক্তারা বলেন, গণতন্ত্রে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। বর্তমান সময়ে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার গণমাধ্যমের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সত্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য অফিসার মীর আকরাম উদ্দিন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD