জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে ভুয়া ডাক্তারকে ৩ মাসের কারাদণ্ড

জীবননগর উপজেলায় ভুয়া পরিচয়ে চিকিৎসা দেওয়া এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৬ মে) উপজেলার হাসাদাহ বাজারে অবস্থিত বায়তুল মামুর চক্ষু হাসপাতালে অভিযান চালিয়ে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর আওতায় এ দণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তাফহিমুল হোসাইন নামে অভিযুক্ত ব্যক্তি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। অভিযান চলাকালে তার প্রয়োজনীয় সনদপত্র ও বৈধতা যাচাই করে অসঙ্গতি পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।
বিজ্ঞাপন
পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দোষী সাব্যস্ত করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা এবং জীবননগর থানা পুলিশের একটি টিম।
বিজ্ঞাপন
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








