Logo

নিখোঁজের একদিন পর টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩

profile picture
উপজেলা প্রতিনিধি
নালিতাবাড়ী, শেরপুর
৯ মে, ২০২৬, ১০:৪১
নিখোঁজের একদিন পর টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩
ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজের একদিন পর সানজিদা (১১) নামে এক শিশুর মরদেহ প্রতিবেশীর বাড়ির টয়লেটের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত যুবক বিল্লাল হোসেনের বাবা, মা ও বোনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়ন-এর পানিহাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সানজিদা ওই এলাকার আমিনুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা-মা হারানো সানজিদা ছোটবেলা থেকেই তার নানী চাঁন ভানুর কাছে লালিত-পালিত হয়ে আসছিল। বৃহস্পতিবার বিকেলে সে প্রতিবেশী চাঁন মিয়া পাগলার বাড়িতে খেলতে যায়। সন্ধ্যার পর বাড়ি না ফেরায় স্বজনরা রাতভর ও শুক্রবার বিকেল পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

বিজ্ঞাপন

একপর্যায়ে সানজিদার স্বজনরা অভিযুক্ত বিল্লাল হোসেনের মা তহুরন নেছাকে চাপ দিলে তিনি পলাতক ছেলে বিল্লালের মোবাইল নম্বর দেন। পরে ফোনে সানজিদার বিষয়ে জানতে চাইলে বিল্লাল তাকে হত্যা করে নিজেদের টয়লেটে লুকিয়ে রাখার কথা স্বীকার করে বলে দাবি করেন স্বজনরা।

এরপর টয়লেটের পাশ থেকে সানজিদার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে এলাকাবাসী বিল্লালের বাবা চাঁন মিয়া, মা তহুরন নেছা ও বোন রাবিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

বিজ্ঞাপন

স্থানীয়দের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD