সিলেটের সীমান্তে বিএসএফের গুলির জবাবে পাল্টা ফায়ার করল বিজিবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলির জবাবে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ মে) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৮ মে) বিকেলে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সোনারহাট সীমান্ত এলাকায় বিএসএফ গুলি ছোড়ে। এর জবাবে বিজিবি তাৎক্ষণিকভাবে পাল্টা ফায়ার করে। বিজিবির দ্রুত ও পেশাদার প্রতিক্রিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি। ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীটি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে সীমান্তবর্তী বাসিন্দা ও জনপ্রতিনিধিদের অবৈধ অনুপ্রবেশ ও অননুমোদিত কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।








