Logo

গাজীপুরে জিয়া স্মরণসভায় রিপনের বক্তব্যে স্বাধীনতার ঘোষণা নিয়ে আলোচনা

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
৬ জুন, ২০২৬, ১২:৫২
গাজীপুরে জিয়া স্মরণসভায় রিপনের বক্তব্যে স্বাধীনতার ঘোষণা নিয়ে আলোচনা
ছবি: সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাজীপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ মে) বিকেলে গাজীপুর মহানগরীর একটি কনভেনশন সেন্টারে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইতিহাসের দায় শোধ করেছিলেন। তাঁর দাবি, সে সময় সিনিয়র সেনা কর্মকর্তা ও অভিজ্ঞ রাজনীতিকদের অনেকে থাকলেও কেউই সেই ঘোষণা দেওয়ার সাহস দেখাননি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ওই ঐতিহাসিক ঘোষণা কেবল একটি বাক্য ছিল না; এটি ছিল মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার শক্তিশালী অনুপ্রেরণা। ঘোষণার পরই বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেয় এবং দেশ স্বাধীন হয়। জিয়াউর রহমান নিজেও মুক্তিযুদ্ধে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ড. রিপন বলেন, জিয়াউর রহমান ছিলেন সততা ও দেশপ্রেমের এক অনন্য উদাহরণ। তাঁর বিরুদ্ধে তৎকালীন সরকার কোনো দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি। বিএনপি নেতাকর্মীরা তাঁর আদর্শ অনুসরণ করে জনগণের সেবা করছে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী।

বিজ্ঞাপন

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় নেতা ওমর ফারুক শাফিন এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।

এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন মোতালেব হোসেন, আবু তাহের মুসুল্লী, নুরু শিকদার, খন্দকার আজিজুর রহমান পেরা, আজাদ মন্ডল, মাহমুদ সরকার, হুমায়ুন কবির সরকার, খালেকুজ্জামান বাবলু, বিল্লাল ব্যাপারী, ইঞ্জিনিয়ার রুহুল আমীন আকন্দ, মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসি, যুবদল নেতা আতাউর রহমান মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা হাসিবুর রহমান মুন্না এবং ছাত্রদল নেতা সোহাগ হোসেন প্রমুখ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD