মির্জাগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হাঁস-মুরগি ও নগদ অর্থ বিতরণ

পটুয়াখালীর মির্জাগঞ্জে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত কিশোর-কিশোরীদের মাঝে সনদ, উন্নত জাতের হাঁস-মুরগির বাচ্চা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৫ জুন) বিকেল ৪টায় উপজেলা ব্র্যাক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ‘স্বপ্নসারথি’ গ্রুপের ৩৫ জন কিশোর-কিশোরীর মাঝে এসব সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষণ পরবর্তী সনদপত্র, উন্নত জাতের হাঁস-মুরগির বাচ্চা এবং উপকরণ ক্রয়ের জন্য প্রত্যেককে ৬ হাজার টাকা করে মোট ২ লাখ ১০ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. নেফাজ উদ্দিন, মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির এরিয়া ম্যানেজার মো. শহিদুজ্জামান, মাইক্রোফাইন্যান্স প্রগতি কর্মসূচির এরিয়া ম্যানেজার মো. রায়হানুল ইসলাম, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবির ব্রাঞ্চ ম্যানেজার দিলীপ চন্দ্র বেপারী, বর্গাচাষী কর্মসূচির ব্রাঞ্চ ম্যানেজার শাহিদা আক্তার, ওয়াটার স্যানিটেশন ও হাইজিন প্রোগ্রামের অর্গানাইজার মো. আব্দুল্লাহ আল মামুন ও একাউন্টস অফিসার আতিকুর রহমান।
এছাড়াও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার মো. ইদ্রিস আলী বিশ্বাস এবং কমিউনিটি অর্গানাইজার ঝুমুর রানী উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








