Logo

পূবাইলে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল শিশুর

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর
১৯ জুন, ২০২৬, ১৬:৪৫
পূবাইলে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল শিশুর
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও মা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে পূবাইল থানার চামুড্ডা এলাকায় ঢাকা বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া জেলার শেরপুর উপজেলার বাংড়া এলাকার বাসিন্দা জুয়েল রানা তার স্ত্রী সুরাইয়া আক্তার রুপা এবং ছেলে সাফোয়ান হোসেনকে নিয়ে মোটরসাইকেলে করে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। সেখানে তার কর্মস্থল রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পথে পূবাইলের চামুড্ডা এলাকায় ঢাকা বাইপাস মহাসড়কে পৌঁছালে তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি ড্রাম ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলে থাকা তিনজনই সড়কে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই সাফোয়ান হোসেনের মৃত্যু হয়। নিহত শিশুটির বয়স ছিল দুই বছর ছয় মাস।

বিজ্ঞাপন

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আহত জুয়েল রানা ও তার স্ত্রীকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD