Logo

দোহারকে অপরাধমুক্ত করতে কাজ চলছে : ওসি আবু বকর সিদ্দিক

profile picture
উপজেলা প্রতিনিধি
দোহার, ঢাকা
৪ জুলাই, ২০২৬, ১৩:০৬
দোহারকে অপরাধমুক্ত করতে কাজ চলছে : ওসি আবু বকর সিদ্দিক
ফাইল ছবি।

ঢাকার দোহার উপজেলাকে অপরাধমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক।

বিজ্ঞাপন

তিনি বলেন, মাদক কারবার, চড়া সুদে সাধারণ মানুষকে শোষণ এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধী যতই প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

ওসি জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী, চাঁদাবাজি ও বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

বিজ্ঞাপন

স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, বর্তমানে থানায় সাধারণ মানুষের আইনি সহায়তা পাওয়ার সুযোগ আগের তুলনায় সহজ হয়েছে। তাদের ভাষ্য, থানায় দালাল বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমেছে এবং অভিযোগ গ্রহণে পুলিশ আন্তরিকতার পরিচয় দিচ্ছে।

স্থানীয়দের মতে, ওসি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যক্রম জোরদার হওয়ায় অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, পুলিশ জনগণের বন্ধু—এই নীতিকে বাস্তবে রূপ দিতে আমরা কাজ করছি। আইন সবার জন্য সমান। মাদক, সুদখোরি ও অন্যান্য অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD