Logo

চুনারুঘাটে বসতঘরে ঢুকল অজগরের ছানা, বিড়ালের ডাকে টের পেয়ে উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
চুনারুঘাট, হবিগঞ্জ
৪ জুলাই, ২০২৬, ১৩:১২
চুনারুঘাটে বসতঘরে ঢুকল অজগরের ছানা, বিড়ালের ডাকে টের পেয়ে উদ্ধার
ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানসংলগ্ন ত্রিপুরা পল্লীর একটি বসতঘরে অজগর সাপের একটি ছানা ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় সাপটি উদ্ধার করে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে ত্রিপুরা পল্লীর হেডম্যান চিত্তদেব বর্মার বসতঘরে অজগরের ছানাটি ঢুকে পড়ে। রাতের অন্ধকারে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেননি। তবে ঘরে থাকা পোষা বিড়ালটি অস্বাভাবিকভাবে ডাকাডাকি ও অস্থির আচরণ শুরু করলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়।

চিত্তদেব বর্মা জানান, বিড়ালের আচরণ দেখে তিনি ঘুম থেকে উঠে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে ঘর তল্লাশি করেন। একপর্যায়ে ঘরের একটি কোণে অজগরের ছানাটি দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে কোনো ধরনের ক্ষতি না করে নিরাপদে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ জুন) সকালে উদ্ধার করা অজগরের ছানাটি সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান বলেন, অজগর বিষধর নয় এবং বনাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোনো বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে আতঙ্কিত না হয়ে বা প্রাণীটিকে আঘাত না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়া উচিত।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD