Logo

সিরাজগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
৯ জুলাই, ২০২৬, ১৪:২৭
সিরাজগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ পৌর শহরে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তর্ক-বিতর্কের জেরে শুরু হওয়া এ ঘটনায় অন্তত ১২ থেকে ১৫ জন আহত হয়েছেন। পাশাপাশি কয়েকটি বাড়িঘর ও দোকানপাটেও ভাঙচুর এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

বিজ্ঞাপন

বুধবার (৮ জুলাই) রাতে পৌর শহরের মিরপুর মহল্লায় দুই দলের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী,মঙ্গলবার রাতে আর্জেন্টিনা ও মিসরের খেলা শেষে রেফারির পক্ষপাতিত্ব নিয়ে আর্জেন্টিনার ও ব্রাজিল সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা সৃষ্টি হয়। পরে বুধবার রাতে উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে ৫ থেকে ৭টি বাড়ি ও মুদি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মিসরের খেলা নিয়ে তর্ক-বিতর্ক হয়। আর এ তুচ্ছ ঘটনা নিয়েই তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জনমনে মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি বলে তিনি জানান।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD