Logo

জীবননগরে নববিবাহিত যুবক রক্তাক্ত উদ্ধার, সদর হাসপাতালে রেফার

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
৯ জুলাই, ২০২৬, ১৫:৪৯
জীবননগরে নববিবাহিত যুবক রক্তাক্ত উদ্ধার, সদর হাসপাতালে রেফার
ছবি : এআই দিয়ে তৈরি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর দক্ষিণপাড়া এলাকায় বুলবুল ইসলাম নামে এক নববিবাহিত যুবককে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মাথায় গুরুতর আঘাত নিয়ে তাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে হরিহরনগর গ্রামের মাঠসংলগ্ন এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

আহত বুলবুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কাকনহাট এলাকার বাসিন্দা এবং বাসেদের ছেলে। প্রায় তিন থেকে চার মাস আগে প্রেমের সম্পর্কের পর জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর দক্ষিণপাড়ার বাসিন্দা দেলোয়ারের মেয়ে শারমিন আক্তারের সঙ্গে তার বিয়ে হয়।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাফি আল ইমরান জানান, সকাল ১১টা ২০ মিনিটে বুলবুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় গুরুতর আঘাত ছিল এবং হাসপাতালে আনার সময় তিনি অচেতন অবস্থায় ছিলেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আহতের খোঁজখবর নিয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আহতের শ্বশুর দেলোয়ার দাবি করেন, বিয়ের পর থেকেই বুলবুল তার মেয়ের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করতেন। তারা দুজনই ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। প্রায় ২০ থেকে ২৫ দিন আগে তারা ঢাকায় ফিরে যান। তার ভাষ্য, বুধবার তার মেয়ে বাড়িতে ফিরলেও বুলবুল এলাকায় এসেছিলেন কি না, সে বিষয়ে তিনি অবগত ছিলেন না। পরে খবর পেয়ে হাসপাতালে যান।

বিজ্ঞাপন

অন্যদিকে, বুলবুল ইসলামের মামাতো শালা আল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বুলবুলকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, হাসপাতালে নেওয়ার পরও প্রায় আধা ঘণ্টা অতিবাহিত হলেও শ্বশুরবাড়ির কেউ সেখানে উপস্থিত হননি।

তবে বুলবুল ইসলাম কীভাবে আহত হয়েছেন বা ঘটনার পেছনে কী কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD