ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে কারাদণ্ড, ইউএনওর নেতৃত্বে মোবাইল কোর্ট

বিজ্ঞাপন
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক সেবনের দায়ে রঞ্জিত চৌহান নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (১২ জুলাই) বিকেলে ফুলবাড়ীয়া পৌরসভা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
মোবাইল কোর্টে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় রঞ্জিত চৌহানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।








