Logo

মহেশপুরে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিজিবি

profile picture
উপজেলা প্রতিনিধি
মহেশপুর, ঝিনাইদহ
১৩ জুলাই, ২০২৬, ১৩:৫৩
মহেশপুরে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিজিবি
ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, অসহায় ও দুস্থ ১০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় উপজেলার নেপা ইউনিয়নের খোশালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খোশালপুর বিওপি ক্যাম্পের তত্ত্বাবধানে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিটি পরিবারের হাতে চাল, ডাল, তেল, লবণ ও আলু তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক (টু-আই-সি) মেজর তোয়াসীন হাবিব হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান, খোশালপুর বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাইন উদ্দিন, নেপা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. এনামুল হক, নেপা ইউনিয়ন মৎস্যজীবী দলের থানা সভাপতি মো. আবুল বাশারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে মেজর তোয়াসীন হাবিব হাসান বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতের কারণে অনেক নিম্নআয়ের মানুষ কর্মহীন হয়ে মানবিক সংকটে পড়েছেন। সেই বাস্তবতা বিবেচনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে বিজিবির মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ত্রাণ পেয়ে উপকারভোগী সফুরা বেগম, মইনুল, সাহিদা খাতুন ও সৈয়দা খাতুনসহ অনেকেই বিজিবির এই উদ্যোগের প্রশংসা করেন। তারা এ ধরনের মানবিক সহায়তার জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD