আদিতমারীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপজেলা পরিষদের বাইসাইকেল বিতরণ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে আরও উৎসাহিত করতে উপজেলা পরিষদের উদ্যোগে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
বিজ্ঞাপন
সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেলের চাবি তুলে দেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাসসহ উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার ও স্থানীয় প্রশাসন বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ভবিষ্যতেও যারা ভালো ফলাফল অর্জন করবে, তাদের উৎসাহিত করতে বিভিন্ন ধরনের শিক্ষা সহায়তা প্রদান অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করেন।








