Logo

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা

profile picture
জেলা প্রতিনিধি
নীলফামারী
২২ জুলাই, ২০২৬, ১০:১০
তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা
ছবি: সংগৃহীত

উজানে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে নীলফামারীর তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। বুধবার (২২ জুলাই) সকালে নদীর পানি বিপৎসীমার মাত্র এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার কয়েকটি নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। পানি আরও বাড়লে এসব এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বুধবার (২২ জুলাই) সকাল ৯টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৪ মিটার। ওই পয়েন্টে বিপৎসীমা নির্ধারিত রয়েছে ৫২ দশমিক ১৫ মিটার। ফলে বিপৎসীমার মাত্র এক সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। একই সঙ্গে জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকাতেও পানি ঢোকার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন বলেন, তিস্তা নদীর পানি বাড়তে থাকায় ইতোমধ্যে ইউনিয়নের কিছু নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। নদীর পানি আরও বৃদ্ধি পেলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, বুধবার সকাল ৯টায় তিস্তা নদীর পানি বিপৎসীমার এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। উজানে বৃষ্টিপাত ও ঢলের কারণে পানি আরও বাড়তে পারে। পরিস্থিতি সামাল দিতে ডালিয়া ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD