ময়মনসিংহে নিষিদ্ধ মাছ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

ময়মনসিংহ সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেলি মেশানো চিংড়ি ও নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে প্রায় ২০ কেজি জেলি দেওয়া চিংড়ি মাছ জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে সদর উপজেলার আকুয়া বাইপাস এলাকার একটি মাছের আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম।
অভিযানকালে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা (সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) নাহিদা পারভীন খানম এবং কোতোয়ালি মডেল থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম জানান, জনস্বার্থে সরকার পিরানহা মাছ এবং জেলি মিশিয়ে সংরক্ষণ করা চিংড়ি মাছের বিক্রি নিষিদ্ধ করেছে। মৎস্যসম্পদ সংরক্ষণ ও মাছের মান নিয়ন্ত্রণে আইন বাস্তবায়নের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ এবং জেলি মেশানো চিংড়ি জব্দ করা হয়। আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি জব্দ করা প্রায় ২০ কেজি জেলি দেওয়া চিংড়ি মাছ ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়েছে।








