চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ (১৫) নামে এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতলা গ্রামের শাহবুদ্দিন বিশ্বাসের ছেলে।
বিজ্ঞাপন
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল্লাহ আলুকদিয়া বাজারের একটি মোটরসাইকেল মেরামতের দোকানে কাজ করত। বুধবার দুপুরে একটি মোটরসাইকেলের ত্রুটি শনাক্ত করতে সেটি নিয়ে পরীক্ষামূলকভাবে সড়কে বের হয় সে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরীক্ষামূলক চালনার একপর্যায়ে আলুকদিয়া বাজারের তেল পাম্পের কাছাকাছি পৌঁছালে চুয়াডাঙ্গাগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে আব্দুল্লাহ ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
বিজ্ঞাপন
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পর নিহত কিশোরের মরদেহ স্বজনরা ঘটনাস্থল থেকে নিজ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








