ফুলবাড়ীয়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের চার মাসের কারাদণ্ড

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় গাঁজা সেবনের অভিযোগে রিয়াদ হাসান (২২) নামে এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার মধ্যে ভাটিপাড়া বিল্লাল মার্কেট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত রিয়াদ হাসান ফুলবাড়ীয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোলাপের ছেলে। ভ্রাম্যমাণ আদালতে নিজের দোষ স্বীকার করে তিনি গাঁজা সেবনের কথা স্বীকার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যে ভাটিপাড়া বিল্লাল মার্কেট এলাকায় গাঁজা সেবনের সময় স্থানীয় সচেতন কয়েকজন ব্যক্তি রিয়াদ হাসানকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত আইন অনুযায়ী তার বিরুদ্ধে দণ্ডাদেশ দেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ১২(২) ও ১২(৩) ধারা এবং ফৌজদারি দণ্ডবিধির ১০৩ ধারায় তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে বিভিন্ন উদ্যোগও নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
স্থানীয় সমাজসেবক জামাল উদ্দিন বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে ওই যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের এমন উদ্যোগকে তারা স্বাগত জানান।








