আদিতমারীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫

লালমনিরহাটের আদিতমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পাঁচ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অপরাধ স্বীকার করায় বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৪ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে আদিতমারী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় পাঁচজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তাদের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তিরা নিজেদের অপরাধ স্বীকার করলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তদের লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।








