Logo

ছেলে উদ্ধার হলেও সমুদ্রে নিখোঁজ বাবার সন্ধান মেলেনি

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
২৫ জুলাই, ২০২৬, ১১:৩৯
ছেলে উদ্ধার হলেও সমুদ্রে নিখোঁজ বাবার সন্ধান মেলেনি
ছবি: সংগৃহীত

কক্সবাজারে পরিবারের সদস্যদের সঙ্গে বেড়াতে গিয়ে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন হেলাল শেখ নামে এক ব্যক্তি। এ সময় তার সঙ্গে সমুদ্রে নামা ছেলে দীপকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাবার সন্ধান এখনো মেলেনি।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কক্সবাজারের কলাতলী সৈকতের সায়মন বিচের দক্ষিণ পাশে মডার্ন হ্যাচারিসংলগ্ন সমুদ্র এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ হেলাল শেখ মেহেরপুরের পশু হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার সময় পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম জানান, সমুদ্রে বাবা-ছেলের নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা শুরু করে। একপর্যায়ে দীপকে সমুদ্র থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তবে হেলাল শেখের সন্ধান এখনো পাওয়া যায়নি। তাকে উদ্ধারে জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সৈকতকর্মীদের (বিচকর্মী) সুপারভাইজার মাহবুব আলম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটির অধীনে থাকা লাইফগার্ড এবং উদ্ধারকর্মীরা সমন্বিতভাবে উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত সমুদ্রের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD