এনসিপির পথসভায় চুপ্পুর গ্রেপ্তার নিয়ে আখতার হোসেনের মন্তব্য

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গার জীবননগরে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বিজ্ঞাপন
রবিবার (২৬ জুলাই) রাতে জীবননগর বাসস্ট্যান্ডের মুক্তমঞ্চে আয়োজিত এ সভায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়ে মন্তব্য করেন দলটির কেন্দ্রীয় সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আখতার হোসেন বলেন, ‘সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না।’
তিনি আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে দলীয়করণ চলছে। একই সঙ্গে সীমান্তবর্তী জীবননগর এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু বলেন, জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে রাজনৈতিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি জনগণের ঐক্য গড়ে তোলার কোনো বিকল্প নেই।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সরওয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব মোল্লা ফারুক আহসান শুভ্র, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হকসহ দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।
বিজ্ঞাপন
বক্তারা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পথসভায় চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা এনসিপির নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।








