Logo

শেখ হাসিনা দেশে ফিরছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই: পার্থ

profile picture
জেলা প্রতিনিধি
ভোলা
২৭ জুলাই, ২০২৬, ১৮:০০
শেখ হাসিনা দেশে ফিরছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই: পার্থ
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন—সাম্প্রতিক সময়ে এ ধরনের আলোচনাকে রাজনৈতিক বক্তব্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, দলকে সক্রিয় রাখার রাজনৈতিক কৌশল হিসেবেই এ ধরনের কথা বলা হচ্ছে, বাস্তবে এর কোনো ভিত্তি নেই।

বিজ্ঞাপন

সোমবার (২৭ জুলাই) বিকেলে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মাদরাসা বাজার এলাকায় সরকারের খাল খনন কর্মসূচি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আন্দালিব রহমান পার্থ বলেন, জুলাইয়ের ঘটনাপ্রবাহকে অস্বীকার করে দেশে ফেরা তো দূরের কথা, রাজনীতিতে ফিরে আসাও অত্যন্ত কঠিন হবে। তিনি উল্লেখ করেন, দুই বছর আগে তারা রিমান্ডে ছিলেন এবং সেই সময়ের রক্ত, আত্মত্যাগ ও জনগণের বর্তমান মানসিকতার প্রেক্ষাপটে জুলাইকে উপেক্ষা করে রাজনীতিতে ফেরার সুযোগ নেই।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস, ভোলা-১ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন আরিফ, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে আন্দালিব রহমান পার্থ ভোলা সদর উপজেলার নদীভাঙনকবলিত শিবপুর ইউনিয়নের ভোলারখাল এলাকা পরিদর্শন করেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী একনেক সভায় ওই এলাকায় নদীভাঙন প্রতিরোধে সরকারি বরাদ্দ অনুমোদিত হবে। পাশাপাশি খাল খনন কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD