Logo

কাশিয়ানীতে আওয়ামী লীগের তিন নেতার একসঙ্গে পদত্যাগ

profile picture
উপজেলা প্রতিনিধি
কাশিয়ানী, গোপালগঞ্জ
২৯ জুলাই, ২০২৬, ১৫:৩৫
কাশিয়ানীতে আওয়ামী লীগের তিন নেতার একসঙ্গে পদত্যাগ
ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের তিন নেতা দলীয় পদ থেকে একসঙ্গে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ উপলক্ষে তারা সংবাদ সম্মেলন করে নিজেদের পদত্যাগের বিষয়টি জানান।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জুলাই) প্রেসক্লাব কাশিয়ানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তারা।

পদত্যাগকারী নেতারা হলেন—রাতইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, একই ওয়ার্ডের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. বদরুল ইসলাম এবং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নয়ন মোল্যা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে তারা বলেন, ‘শারীরিক ও ব্যবসায়িক অসুবিধার কারণে আমরা স্বেচ্ছায় ও স্বজ্ঞানে নিজ নিজ দলীয় পদ থেকে পদত্যাগ করছি। আজকের পর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না।’

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD