ঘুমন্ত স্বামীর হাত-পা বেঁধে বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত রাসেলের স্ত্রী মনিকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রাসেলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
বিজ্ঞাপন
জানা গেছে, সোনাপাহাড় এলাকার বাসিন্দা পিকআপ চালক মোহাম্মদ রাসেলের পরকীয়ার জেরে তার স্ত্রী মনির সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। বুধবার রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে ঘুমাতে যান। একসময় স্বামী রাসেল ঘুমন্ত অবস্থায় থাকাকালীন স্ত্রী মনি তার হাত-পা বেঁধে ফেলেন। এরপর কৌশলে দা দিয়ে তার পা ও বিশেষ অঙ্গে এলোপাতাড়ি কোপ দিয়ে গুরুতর জখম করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আহত অবস্থায় রাসেলকে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, পরকীয়ার জের ধরে পারিবারিক কলহের কারণে স্ত্রী তার স্বামীর বিশেষ অঙ্গসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্ত মনিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন








