নওগাঁয় সড়ক দুর্ঘটনায় বাসচাপায় প্রাণ গেল কলেজ শিক্ষকের

নওগাঁ শহরে সড়ক দুর্ঘটনায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের চাপায় আ. ত. ম. ইউসুফ (৪৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে শহরের দয়ালের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত আ. ত. ম. ইউসুফ নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে স্কুটি (মোটরসাইকেল) চালিয়ে কর্মস্থল জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলেন তিনি। পথে নওগাঁ শহরের দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার স্কুটির সংঘর্ষ হয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে যান।
ঠিক সেই সময় বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে মুক্তির মোড়ের দিকে আসা একটি বিআরটিসির যাত্রীবাহী বাস তার ওপর উঠে যায়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয়দের দাবি, অটোরিকশার সঙ্গে সংঘর্ষের কারণে শিক্ষক সড়কে পড়ে যান। তাদের মতে, এ ঘটনায় বাসচালকের সরাসরি কোনো দোষ ছিল না।
খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
বিজ্ঞাপন
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।








