ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার অভিনেত্রী মেঘলা মুক্তা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মেঘলা মুক্তা ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সংকটাপন্ন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হলে বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তার জরুরি অস্ত্রোপচার করছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৯ জুলাই) অভিনেত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। খবরটি প্রকাশের পর থেকেই শোবিজ অঙ্গন এবং তার অসংখ্য ভক্ত-অনুরাগীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
ফেসবুক পেজে অ্যাডমিন প্যানেলের দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে, মেঘলা মুক্তা ভয়াবহ একটি দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন এবং তার অস্ত্রোপচার চলছে। এই কঠিন সময়ে সবাইকে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানাচ্ছি।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিবৃতিতে আরও বলা হয়, ‘‘আমরা একটি সফল অস্ত্রোপচার এবং তার দ্রুত সুস্থতার প্রত্যাশা করছি। দয়া করে কোনো ধরনের ভিত্তিহীন তথ্য বা গুজব ছড়াবেন না। চিকিৎসকদের থেকে অফিসিয়াল তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আপডেট জানিয়ে দেব। আপনাদের ভালোবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ।”
পরিবার ও পেজ অ্যাডমিনদের পক্ষ থেকে কোনো ধরনের অপ্রমাণিত তথ্য বা গুজব না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দেশের সর্বস্তরের দর্শক ও শুভানুধ্যায়ীদের কাছে প্রিয় অভিনেত্রীর দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তারা।
উল্লেখ্য, মডেলিং ও র্যাম্পে কাজের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন মেঘলা মুক্তা। পরে তেলেগু চলচ্চিত্র ‘সাকালা কালা ভাল্লাভুডু’-তে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ঢালিউডে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ এবং ‘আগুনের পাখি’ সিনেমায় অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ান। সম্প্রতি ‘চক্র ২’ ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন এই অভিনেত্রী।








