Logo

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার মামলায় ১১ ছাত্রদল নেতার জামিন

profile picture
উপজেলা প্রতিনিধি
হবিগঞ্জ সদর, হবিগঞ্জ
২ আগস্ট, ২০২৬, ১৭:০২
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার মামলায় ১১ ছাত্রদল নেতার জামিন
ছবি : এআই দিয়ে তৈরি

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ আসামি আদালত থেকে অস্থায়ী জামিন পেয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (২ আগস্ট) বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত তাদের অস্থায়ী জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী কুতুবউদ্দিন জুয়েল জানান, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রদলের নেতারা আদালতে আত্মসমর্পণ করেছেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।

জামিনপ্রাপ্ত অন্য আসামিরা হলেন—বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান রিয়াজ, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আসিফুল ইসলাম, মোজাক্কির হোসেন ইমন, এমএইচ নশিমুল, আল সাইমন, মাহফুজ চৌধুরী, ইশতিয়াক রহমান, শেখ সাব্বির, নাজমুল হোসেন এবং রক্সি ইসলাম।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় পথসভা শেষে সার্কিট হাউসের উদ্দেশে যাওয়ার সময় এনসিপির নেতা সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলার সময় তারা শহরের সোনালী ব্যাংকের প্রধান শাখায় আশ্রয় নিলে পুলিশ তাদের সেখান থেকে নিরাপদে উদ্ধার করে।

এ ঘটনায় এনসিপির পক্ষ থেকে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

এদিকে একই ঘটনাকে কেন্দ্র করে সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে ছাত্রদলের পক্ষ থেকেও একটি পাল্টা মামলার আবেদন করা হয়েছে। তবে রোববার পর্যন্ত সেটি আদালতে মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD