ধর্ষণের অভিযোগে সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া যশোরের চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে দল থেকে বহিষ্কার করেছে যশোর জেলা ছাত্রদল। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১ আগস্ট) যশোর জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. শাহ নেওয়াজ ইমরানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী আরাফাত হোসেন রাব্বিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. কামরুজ্জামান বাপ্পি এবং সদস্যসচিব মো. শাহ নেওয়াজ ইমরান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে যশোরের চৌগাছায় এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আরাফাত হোসেন রাব্বিকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগে বলা হয়, জাতীয় পরিচয়পত্র তৈরির কথা বলে তিনি ওই ছাত্রীকে চৌগাছা শহরে নিয়ে যান। পরে কৌশলে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী অসুস্থ হয়ে নিজ বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে শনিবার রাতে পুলিশ আরাফাত হোসেন রাব্বিকে গ্রেপ্তার করে। ঘটনার পরদিন রবিবার জেলা ছাত্রদল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয়।








