Logo

ইউএনওর উদ্যোগে ছয় মাস পর স্বাভাবিক হলো বিদ্যালয়ের পথ

profile picture
উপজেলা প্রতিনিধি
শেরপুর, বগুড়া
৪ আগস্ট, ২০২৬, ১৫:১৪
ইউএনওর উদ্যোগে ছয় মাস পর স্বাভাবিক হলো বিদ্যালয়ের পথ
ছবি: প্রতিনিধি

দীর্ঘ প্রায় ছয় মাসের ভোগান্তির অবসান ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলার ভাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমুর উদ্যোগে বিদ্যালয়ে যাতায়াতের নতুন পথ নির্মাণ হওয়ায় শিক্ষার্থীরা আবারও নির্বিঘ্নে বিদ্যালয়ে আসা-যাওয়ার সুযোগ পাচ্ছে।

বিজ্ঞাপন

জানা গেছে, পাশের ভাটরা ইয়াছন্নেছা এবতেদায়ী মাদ্রাসার সঙ্গে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে বিদ্যালয়ের সামনের পথ দেয়াল নির্মাণের মাধ্যমে সংকুচিত এবং কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এতে কয়েক মাস ধরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

গত ৩০ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় শিক্ষার্থীদের চলাচলের সমস্যাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইউএনও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশের পরদিনই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন চলাচলের পথ নির্মাণ করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুদ্দিন ফিজার বলেন, অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীদের জন্য চলাচলের রাস্তা নির্মাণ করায় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞ। তিনি বিদ্যালয়ের প্রধান ফটক নির্মাণেরও দাবি জানিয়ে বলেন, এটি বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের নিরাপত্তা আরও নিশ্চিত হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস বলেন, প্রায় ছয় মাস আগে পাশের মাদ্রাসা কর্তৃপক্ষ দেয়াল নির্মাণ করায় বিদ্যালয়ের প্রবেশপথে জটিলতা সৃষ্টি হয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তার আন্তরিক উদ্যোগে সেই সমস্যার সমাধান হওয়ায় শিক্ষার্থীরা এখন স্বাভাবিকভাবে বিদ্যালয়ে যাতায়াত করতে পারছে। এজন্য তিনি উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু বলেন, শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমস্যাটির দ্রুত সমাধান করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে উপজেলা প্রশাসন সবসময় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD