Logo

বারহাট্টায় অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবলকে রাজকীয় বিদায় সংবর্ধনা

profile picture
উপজেলা প্রতিনিধি
বারহাট্টা, নেত্রকোণা
৪ আগস্ট, ২০২৬, ১৫:২৫
বারহাট্টায় অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবলকে রাজকীয় বিদায় সংবর্ধনা
ছবি: প্রতিনিধি

দীর্ঘ ২৫ বছরের কর্মজীবন শেষে নেত্রকোণার বারহাট্টা থানার পুলিশ কনস্টেবল সেকুল মিয়াকে ব্যতিক্রমী আয়োজনে বিদায় সংবর্ধনা দিয়েছে থানা পুলিশ। ফুল দিয়ে সাজানো গাড়িতে করে কর্মস্থল থেকে নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে সহকর্মীরা তাকে সম্মানজনক বিদায় জানান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বারহাট্টা থানা প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম।

এ সময় থানার পুলিশ পরিদর্শক ও উপপরিদর্শকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে এসআই মোহাম্মদ শহীদুল ইসলাম, মো. আব্দুল কাদির, মো. আরিফুল ইসলাম, মো. মাহবুব সোবহান, মো. মেহেদী হাসানসহ থানার সব পর্যায়ের পুলিশ সদস্য বিদায়ী সহকর্মীকে শুভেচ্ছা জানান।

পুলিশ সূত্রে জানা যায়, সেকুল মিয়া ২০০১ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগদান করেন। কর্মজীবনের বিভিন্ন সময়ে দেশের একাধিক থানায় দায়িত্ব পালনের পর শেষ কর্মস্থল হিসেবে বারহাট্টা থানায় কর্মরত ছিলেন। তিনি নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার পালগাঁও গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিদায়ী সংবর্ধনায় আবেগাপ্লুত হয়ে সেকুল মিয়া বলেন, স্যারদের দেওয়া এই বিদায় সংবর্ধনা আমার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এভাবে সম্মান জানিয়ে বিদায় দেওয়া হবে, তা কখনো কল্পনাও করিনি।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, একজন সহকর্মীর দীর্ঘ কর্মজীবনের অবসানকে স্মরণীয় করে রাখতেই এ আয়োজন করা হয়েছে। বিদায়ের মুহূর্তে তার মুখে হাসি ফোটাতে পেরে আমরাও আনন্দিত। এমন সম্মান ভবিষ্যতে অন্যদেরও দায়িত্বশীলভাবে কাজ করতে উৎসাহিত করবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD