Logo

লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার ওপরে, বাড়ছে বন্যার আশঙ্কা

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
৫ আগস্ট, ২০২৬, ১৪:৩০
লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার ওপরে, বাড়ছে বন্যার আশঙ্কা
ছবি: সংগৃহীত

উজান থেকে নেমে আসা ঢল এবং টানা বর্ষণের কারণে লালমনিরহাটে তিস্তা নদীর পানি আবারও বিপদসীমা অতিক্রম করেছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার তথ্য অনুযায়ী, ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৮ মিটার। এটি নির্ধারিত বিপদসীমা ৫২ দশমিক ১৫ মিটারের চেয়ে ১৩ সেন্টিমিটার বেশি।

নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার তিস্তা তীরবর্তী চরাঞ্চল এবং নিম্নভূমিতে বন্যার ঝুঁকি বেড়েছে। পানি আরও বাড়তে থাকলে নিচু এলাকার বসতবাড়ি ও কৃষিজমি প্লাবিত হওয়ার পাশাপাশি স্থানীয় সড়ক যোগাযোগেও বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সতর্ক অবস্থানে রয়েছে। নদী তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং পরিস্থিতির প্রতি সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, তিস্তা নদীর পানির গতিপ্রকৃতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পানির উচ্চতা আরও বৃদ্ধি পেলে বা পরিস্থিতির অবনতি ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD