Logo

ভোলায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

profile picture
জেলা প্রতিনিধি
ভোলা
৫ আগস্ট, ২০২৬, ১৪:৪০
ভোলায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
ছবি: সংগৃহীত

যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোলায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণ, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, দোয়া-মোনাজাত এবং বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ভোলা গজনবী স্টেডিয়াম প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। প্রথমে জেলা প্রশাসক ডা. শামীম রহমানের নেতৃত্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসারের নেতৃত্বে জেলা পুলিশের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর পর্যায়ক্রমে শহীদ পরিবারের সদস্যরা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। একইসঙ্গে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।

দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ও মোনাজাতের আয়োজন করা হয়। পাশাপাশি জেলা সরকারি গণগ্রন্থাগার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD