Logo

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মেহেরপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা

profile picture
জেলা প্রতিনিধি
মেহেরপুর
৫ আগস্ট, ২০২৬, ১৫:৩৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে মেহেরপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা
ছবি: প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মেহেরপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহীদদের স্মরণ করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে শহরের কলেজ মোড়ে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিজ্ঞাপন

সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক শিল্পী রানী রায় এবং জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টন সর্বপ্রথম স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পর্যায়ক্রমে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবির, পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. এটিএম আবু সাঈদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রকিবুল ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করা হয়।

পরে মেহেরপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাদের অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে এ ইতিহাস সঠিকভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD