জুলাই গণঅভ্যুত্থান দিবসে হিলি বন্দরে বন্ধ থাকল আমদানি-রপ্তানি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৫ আগস্ট) দিনভর বন্দরে বাণিজ্যিক কার্যক্রম স্থগিত থাকলেও আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ ভিসাধারী পাসপোর্টযাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল।
হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান জানান, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এদিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল। তবে বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে, হিলি আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া জানান, বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও যাত্রী চলাচলে কোনো ধরনের প্রভাব পড়েনি। বৈধ ভিসাধারী পাসপোর্টযাত্রীরা স্বাভাবিক নিয়মেই ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে দুই দেশের মধ্যে যাতায়াত করেছেন।
সংশ্লিষ্টরা জানান, সরকারি ছুটির কারণে কেবল বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। নির্ধারিত ছুটি শেষে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হবে।








