Logo

কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
পটুয়াখালী
৬ আগস্ট, ২০২৬, ১৬:৩৭
কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
ছবি: সংগৃহীত

পটুয়াখালী সদর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান (৪৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল।

বিজ্ঞাপন

বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মিজানুর রহমান পটুয়াখালী সদর উপজেলার ডিবুরিয়াপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি সদর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কারা কর্তৃপক্ষ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৯ জুন কারাগারে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে (স্ট্রোক) আক্রান্ত হন। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করেন। সেখানে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD