জীবিত অবস্থায় ২ হাজার মানুষকে নিজের চল্লিশা খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার অনুষ্ঠান আয়োজন করে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন ৭০ বছর বয়সী আব্দুস সামাদ। ব্যতিক্রমী এই আয়োজনে প্রায় দুই হাজার মানুষকে আপ্যায়ন করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৫ আগস্ট) ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের পূর্ব বাহাদুরপুর গ্রামে নিজ বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। স্থানীয়দের পাশাপাশি আশপাশের এলাকার অসংখ্য মানুষ অনুষ্ঠানে অংশ নিয়ে খাবার গ্রহণ করেন। আব্দুস সামাদ পূর্ব বাহাদুরপুর গ্রামের মৃত শুকর আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা দানেছ আলী জানান, আব্দুস সামাদের সংসারে তিন মেয়ে ও চার ছেলে রয়েছে। মেয়েদের বিয়ে দিয়েছেন, ছেলেদের কেউ আলাদা সংসার করছেন, আবার কেউ পড়াশোনা করছেন। বয়স ও শারীরিক দুর্বলতার কথা বিবেচনা করে তিনি নিজের সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। একই সঙ্গে তার মনে প্রশ্ন জাগে, মৃত্যুর পর যদি সন্তানেরা চল্লিশার আয়োজন যদি না করে। সেই ভাবনা থেকেই পরিবারের সঙ্গে আলোচনা করে জীবিত অবস্থায় নিজেই চল্লিশার আয়োজনের সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অনুষ্ঠানে অংশ নেওয়া লালচাঁন মিয়া বলেন, জীবিত একজন মানুষ নিজের চল্লিশার আয়োজন করেছেন । এটি সত্যিই ব্যতিক্রমী ঘটনা। আয়োজনে উপস্থিত হয়ে তারা আনন্দের সঙ্গে খাবার গ্রহণ করেছেন।
বিজ্ঞাপন
আব্দুস সামাদের ছেলে সামিউল বলেন, বাবার ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে পরিবারের সবাই এ আয়োজনের সঙ্গে একমত হয়েছেন।
মেয়ে সাজেদাও জানান, বাবার মনের সংশয় দূর করতেই পরিবারের সদস্যরা এ সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন।
আব্দুস সামাদ বলেন, বয়সের কারণে এখন তিনি শারীরিকভাবে অনেক দুর্বল। নামাজ ও ইবাদত-বন্দেগি ছাড়া তেমন কোনো কাজ করতে পারি না। তাই পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করেই জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করেছি।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, অনুষ্ঠানের জন্য প্রায় এক লাখ ২০ হাজার টাকা দিয়ে দুটি গরু এবং প্রায় ২০ হাজার টাকা দিয়ে একটি খাসি কেনা হয়েছিল। সেই মাংস রান্না করে অতিথিদের আপ্যায়ন করা হয়।







