এক মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে খাদে পড়ল আরেক মাইক্রোবাস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া একটি মাইক্রোবাসের ভিডিও ধারণ করতে গিয়ে আরেকটি মাইক্রোবাস দুর্ঘটনার শিকার হয়েছে। পাশ দিয়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসের চাপে দ্বিতীয় মাইক্রোবাসটিও খাদের কিনারে চলে যায়। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে মহাসড়কের দাউদকান্দির টামটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা আরেকটি মাইক্রোবাসের চালক দুর্ঘটনাকবলিত গাড়িটির ভিডিও ধারণের চেষ্টা করেন। তখন পাশ দিয়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসের চাপে দ্বিতীয় মাইক্রোবাসটিও খাদের দিকে চলে যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসটির চালকদের উদ্ধারে এগিয়ে আসেন। তবে দ্বিতীয় মাইক্রোবাসটিতে কোনো যাত্রী ছিলেন না। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা রিফাত আহাম্মেদ বলেন, মাইক্রোবাসটি খাদে পড়ে যেতে দেখে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং চালকদের উদ্ধার করেন। ঘটনায় কেউ গুরুতর আহত হননি।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট জুলকার নাদিম বলেন, চালকদের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত দুটি মাইক্রোবাস উদ্ধার করে থানার হেফাজতে নেওয়া হয়েছে।







