Logo

ধামরাইয়ে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, আহত ৩

profile picture
উপজেলা প্রতিনিধি
ধামরাই, ঢাকা
৬ আগস্ট, ২০২৬, ১৪:৩০
ধামরাইয়ে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, আহত ৩
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাই উপজেলার কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কে ইটবোঝাই একটি ট্রাকের চাপায় বজলুর রহমান (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার মধুডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বজলুর রহমান ধামরাই উপজেলার বড় কাঠালিয়া গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন পশু চিকিৎসক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কালামপুরগামী একটি ইটবোঝাই ট্রাক মধুডাঙ্গা এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি শিশু সড়কে চলে আসে। শিশুটিকে রক্ষা করতে ট্রাকচালক দ্রুত ব্রেক করলে ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে।

এ সময় নিয়ন্ত্রণহীন ট্রাকটি সড়কের পাশে থাকা একটি মোটরসাইকেলের ওপর উঠে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর আরোহী বজলুর রহমান ঘটনাস্থলেই মারা যান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুর্ঘটনায় আহত ট্রাকচালকসহ আরও তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। পরে আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD