Logo

বগুড়ায় বাসচাপায় নিহত ৬, আহত অনেকে

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
৭ আগস্ট, ২০২৬, ০৯:২৪
বগুড়ায় বাসচাপায় নিহত ৬, আহত অনেকে
ছবি: সংগৃহীত

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর উঠে যাওয়ার ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় মহাসড়কের পাশে কাজের সন্ধানে বেশ কয়েকজন শ্রমিক অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকা থেকে নওগাঁর দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডান পাশে থাকা একটি বৈদ্যুতিক পিলারে ধাক্কা দেয়। এরপর বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর উঠে যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত কমপক্ষে ১৫ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্ঘটনা ও হতাহতের এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD