Logo

জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম

profile picture
উপজেলা প্রতিনিধি
টেকনাফ, কক্সবাজার
১০ আগস্ট, ২০২৬, ২০:৩৬
জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম
ছবি প্রতিনিধি।

কক্সবাজার জেলার ০৯টি থানার মধ্যে টেকনাফ মডেল থানা শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন। ওয়ারেন্ট তামিল, পলাতক আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার ও মানবপাচারকারী আটকে গুরুত্বপূর্ণ অবদান রাখায় টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলামকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১০ আগষ্ট) কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান আনুষ্ঠানিকভাবে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পুরস্কার তুলে দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

থানা হিসেবে জেলায় শ্রেষ্ঠত্বের পুরস্কার পাওয়ায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন। শ্রেষ্টত্বের সম্মাননা গ্রহণ শেষে তিনি টেকনাফ মডেল থানায় কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। পাশাপাশি ওসি জেলা পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

পাশাপাশি তিনি টেকনাফের আইন শৃংখলা সুন্দর এবং স্বাভাবিক রাখতে রাজনৈতিক নেতা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এছাড়া মাদক ও মানবপাচার রোধসহ যাবতীয় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD