ছয় শিক্ষকের ৩ পরীক্ষার্থী, তবুও পাস করেনি কেউ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা দিয়েছে চরম বিপর্যয়। বিদ্যালয়টি থেকে মাত্র ৩ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনজনই অকৃতকার্য হয়েছে। অর্থাৎ বিদ্যালয়টির পাসের হার শূন্য শতাংশ।
বিজ্ঞাপন
এদিকে বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন ৬ জন। শিক্ষকের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা অর্ধেক হলেও একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে না পারায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে নানা প্রশ্ন দেখা উঠছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মাত্র তিনজন পরীক্ষার্থীর সবাই ফেল করায় বিদ্যালয়ের পাঠদান, শিক্ষার্থীদের প্রস্তুতি, নিয়মিত ক্লাস ও একাডেমিক তদারকি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। তাদের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কম হলেও প্রত্যেক শিক্ষার্থীর প্রতি আরও নিবিড় নজরদারি ও পাঠদানের সুযোগ থাকার কথা।
এদিকে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৮টি।
বিজ্ঞাপন
রামপুর ভাতুরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এমন ফলাফল নিয়ে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের নজরদারি ও একাডেমিক মূল্যায়নের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।








