Logo

ঢাকায় গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের ৬ নেতা আটক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ আগস্ট, ২০২৬, ১৫:১৩
ঢাকায় গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের ৬ নেতা আটক
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় গোপন বৈঠক করার অভিযোগে আওয়ামী লীগের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। বৈঠক শেষে রাজধানীতে মিছিল করার পরিকল্পনা ছিল বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশের হাতে আটক ব্যক্তিরা হলেন— চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এম রেজওয়ান হাবিব আলিফ, সাবেক ছাত্রলীগ নেতা নান্নু মিয়া, ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগ নেতা আমিনুর রহমান পলাশ, আওয়ামী লীগের কর্মী সজল আহমেদ এবং সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তাদের সবাই যশোরের চৌগাছা এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আটক ব্যক্তিরা আরও কয়েকজন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে ওই রেস্তোরাঁয় বৈঠকে বসেছিলেন। বৈঠকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর চৌগাছা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠন নিয়ে আলোচনা চলছিল বলে জানা গেছে।

এ সময় পুলিশ অভিযান চালালে বৈঠকে থাকা অন্য কয়েকজন সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তবে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেস্তোরাঁটিতে অভিযান পরিচালনা করা হয়। বৈঠক শেষে রাজধানীতে মিছিল করার পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

আটক ছয়জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এ ঘটনায় বৈঠকের উদ্দেশ্য, সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের পরিচয় এবং মিছিলের পরিকল্পনা সম্পর্কে পুলিশ আরও তথ্য যাচাই করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD