Logo

রাজাপুরে মাদকসেবনের দায়ে পাঁচজনের তিন মাসের কারাদণ্ড

profile picture
জেলা প্রতিনিধি
ঝালকাঠি
১৫ আগস্ট, ২০২৬, ১২:০৪
রাজাপুরে মাদকসেবনের দায়ে পাঁচজনের তিন মাসের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে পৃথক দুটি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা সেবনের অভিযোগে পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ আগস্ট) রাতে রাজাপুর উপজেলার দুটি পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। অভিযানে মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—বড় কৈবর্তখালী গ্রামের জয়রাম তেওয়ারির ছেলে সুজন তেওয়ারি (৪৫), বড় গালুয়া গ্রামের গনি হাওলাদারের ছেলে মো. মিজানুর রহমান (৪২), পূর্ব ফুলহার গ্রামের মৌজে আলী হাওলাদারের ছেলে তুহিন (২২), বড় কৈবর্তখালী গ্রামের মৌজে আলী হাওলাদারের ছেলে মো. সাইফুল হাওলাদার (২৪) এবং মনোহরপুর গ্রামের মো. বাবুল হাওলাদারের ছেলে মো. রাব্বি (২০)।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে। মাদক সেবন কিংবা মাদকসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদেরও সচেতন হতে হবে। রাজাপুরকে মাদকমুক্ত রাখতে বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি এ কার্যক্রমে সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD