Logo

সিলেটের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
সিলেট
১৫ আগস্ট, ২০২৬, ১৮:০৪
সিলেটের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে গোসলে নেমে মাইনুল ইসলাম রিফাত (২১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রিফাত ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা হাতিম মিয়ার ছেলে। কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাতিকুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের সঙ্গে থাকা বন্ধু সাব্বির রহমান জানান, চার বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথরে ঘুরতে আসেন। সকাল ১১টার দিকে তারা পর্যটনকেন্দ্রে পৌঁছে গোসলে নামেন। কিছুক্ষণ পর নদীর পাশে রিফাতের মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত রিফাত ও তার বন্ধুরা সবাই নবীনগর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি জানান, সাদাপাথরে ঘুরতে এসে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মরদেহ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD